Don't Miss
Home / বিনোদন ও সাহিত্য / আফগানিস্তানের যুদ্ধের গল্প ‘ডার্টি অ্যাঞ্জেলস’এ থাকবেন রুবি রোজ
রুবি

আফগানিস্তানের যুদ্ধের গল্প ‘ডার্টি অ্যাঞ্জেলস’এ থাকবেন রুবি রোজ

এমএনএ বিনোদন ডেস্কঃ আসন্ন চলচ্চিত্র ‘ডার্টি অ্যাঞ্জেলস’-এ নাম লেখালেন অভিনেত্রী রুবি রোজ। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পটভূমিতে তৈরি গল্পে সিনেমাটি একদল নারী সৈনিককে ঘিরে তৈরি হবে।

এই নারীদল আইএসআইএস এবং তালেবানের কাছে ধরা পড়া অপহৃত কিশোরদের একটি দলকে উদ্ধার করতে চিকিৎসকের ছদ্মবেশে একটি মিশনে যায়। এমন গল্পেই নির্মিত হচ্ছে ‘ডার্টি অ্যাঞ্জেলস’।

সিনেমাটি পরিচালনা করবেন মার্টিন ক্যাম্পবেল।। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অ্যালিসা সিলভারম্যান। প্রযোজনায় রয়েছে সিগনেচার পিকচার্সের মোশে ডায়মান্ট, মিলেনিয়াম মিডিয়ার রব ভ্যান নর্ডেন এবং ইয়ারিভ লার্নার। নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছে অ্যাভি লার্নার, বোজ ডেভিডসন, ট্রেভর শর্ট, জোনাথন ইয়াঙ্গার এবং জেফরি গ্রিনস্টেইন। ডিসেম্বরে মরক্কো এবং গ্রিসের মিলেনিয়াম মিডিয়ার নু বোয়ানা স্টুডিওতে এটির নির্মাণকাজ শুরু হবে।

অভিনেত্রী রুবি রোজ সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’, ‘জন উইক : চ্যাপ্টার ২’, ‘দ্য মেগ’ এবং ‘রেসিডেন্ট ইভিল : দ্য ফাইনাল চ্যাপ্টার’-এর মতো হিট অ্যাকশন মুভিগুলোতে অভিনয়ের মাধ্যমে।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...