Don't Miss
Home / আন্তর্জাতিক / আফগানিস্তানের ১৫ প্রদেশে আল-কায়েদা রয়েছে

আফগানিস্তানের ১৫ প্রদেশে আল-কায়েদা রয়েছে

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের অন্তত ১৫টি প্রদেশে জঙ্গিগোষ্ঠী আল- কায়েদার উপস্থিতি রয়েছে। নিরাপত্তা কাউন্সিলের জন্য প্রস্তুত করা জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। সোমবার (২৬ জুলাই) খবর প্রকাশ করেছে ডন।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে বিশ্লেষণাত্মক সমর্থন এবং নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দল কর্তৃক জমা দেওয়া ২৮টি রিপোর্টে জঙ্গিগোষ্ঠী দায়েশ, আল- কায়েদা এবং তাদের মিত্রদের তথ্য উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের (ইউএনএসসি) তত্বাবধানে দলটি প্রতিষ্ঠিত হয়েছে। তাদের রিপোর্ট সকল অফিসিয়াল ভাষায় ছাপানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র- তালেবান শান্তি চুক্তিকে উপেক্ষা করেই আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে। শান্তি চুক্তি নিয়ে চারদিকে অনিশ্চিয়তা ও ঝুঁকি বিরাজমান।

আফগানিস্তানের কান্দাহার, হেলম্যান্ড ও নিমরোজ প্রদেশ থেকে তালেবানদের সুরক্ষায় ভারতীয় উপমহাদেশে আল- কায়েদা অপারেশন পরিচালনা করছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...