Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম
স্বর্ণের

আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ ভরিতে স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে, ৭৬ হাজার ৪৫৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর রয়েছে ৭৪ হাজার ৮ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৩ হাজার ৩০৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ হাজার ৮৫৮ টাকা করে। দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৫৬০ টাকা। বর্তমান দাম রয়েছে ৬২ হাজার ১১০ টাকা। ভরিতে বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণে প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত সনাতন হিসাবে প্রতি ভরির দাম রয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা। দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারী ব্যবসায়ীকে বাজুস র্নিধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...