Don't Miss
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে স্যালির তাণ্ডবে আকস্মিক বন্যা
স্যালি

যুক্তরাষ্ট্রে স্যালির তাণ্ডবে আকস্মিক বন্যা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ‘স্যালি’র প্রভাবে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডার পেনসাকোলায়।

স্থানীয় সময় বুধবার সকালে ক্যাটাগরি দুই মাত্রার শক্তি নিয়ে উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ে গ্রীষ্মমন্ডলীয় এই ঝড়।

এই ঝড়ের তাণ্ডবে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

ঝড়ের তাণ্ডবে লুইজিনিয়াতেও পানি বাড়ছে। সবাইকে নিরাপদে থাকার নির্দেশে দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লুইজিয়ানা এবং মিসিসিপি উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার আঘাত হানার পর এই ঝড়ের শক্তি কিছুটা কমেছে। ঝড়ের কারণে ভারী বৃষ্টিপাতে বেশ কিছু স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

পেনসাকোলার দমকল বাহিনীর প্রধান গিনি ক্রেনর সিএনএন-কে বলেন, ৪ মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয় এই ঝড়ে ৪ ঘণ্টাতেই সেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

স্যালি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৯ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-মধ্যাঞ্চলের উপসাগরীয় উপকূলে বন্যা হতে পারে বলে আগেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

এছাড়া, অন্তত দুই ফুট (৬০ সে.মি.) বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় স্যালি ঘণ্টায় ৩ মাইল বেগে আলাবামা-ফ্লোরিডা সীমান্তের দিকে অগ্রসর হয়েছে।

ঘূর্ণিঝড় থেকে নিরাপদ থাকতে আগেই উপকূলবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ওই অঞ্চলের বন্দর, স্কুল, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...