Don't Miss
Home / আজকের সংবাদ / আবারও পেছাল আ. লীগের সম্মেলন

আবারও পেছাল আ. লীগের সম্মেলন

এমএনএ রিপোর্ট : আবারও পেছাল আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের তারিখ। নতুন সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ও ২৩ অক্টোবর। এর আগে ১০ ও ১১ জুলাই সম্মেলন হওয়ার কথা ছিল।

আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই তথ্য Awamileague-Logoনিশ্চিত করেছেন।

চলতি জুন মাসেই কমিটির বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা। গত ডিসেম্বরে একবার কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছিল।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, সম্মেলনের তারিখ পরিবর্তনের পেছনে মূল কারণ হচ্ছে ঈদুল ফিতর ও বর্ষাকাল। ওই সময় সম্মেলন হলে আকর্ষণ হারাবে বলে মনে করছেন দলের নেতারা। আর অক্টোবরে নতুন তারিখ ঠিক করার পেছনে দুটি বিষয় কাজ করেছে। প্রথমত শোকের মাস আগস্টে আওয়ামী লীগ শোকের কর্মসূচির বাইরে কিছু করবে না। আর সেপ্টেম্বর মাসে ঈদুল আজহা এবং পূজাও রয়েছে। এই জন্যই অক্টোবর মাসকে বেছে নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে। সে অনুযায়ী গত বছরের ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তিন মাস বাড়িয়ে গত ৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী বৈঠকে কাউন্সিলের জন্য ২৮ মার্চ তারিখ নির্ধারণ করা হয়। এ সময় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র কর সম্মেলনের তারিখ পিছিয়ে ১০ এবং ১১ জুলাই নির্ধারণ করা হয়।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...