Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / আমদানিকৃত পেঁয়াজের দাম হিলিতে ফের বাড়ল
পেঁয়াজের

আমদানিকৃত পেঁয়াজের দাম হিলিতে ফের বাড়ল

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের আমদানি। আমদানি বাড়লেও বাজারে চাহিদা থাকায় ফের বাড়লো আমদানিকৃত এসব পেঁয়াজের দাম।

কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে।

এদিকে, আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

রোববার হিলি স্থলবন্দরে গিয়ে দেখা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে এই বন্দর দিয়ে ভারত থেকে নাসিক, পাটনা, ইন্দুর ও গুজরাটি জাতের পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানি বাড়লেও চাহিদার বাড়ার অযুহাতে হঠাৎ করে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে তিন থেকে পাঁচ টাকা।

হিলি স্থলবন্দরের পাইকারী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, হঠাৎ করে চাহিদা বাড়ার অযুহাতে দাম বাড়ার ফলে আমাদের বিপাকে পড়তে হচ্ছে। আমরা এখান থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানের আড়ৎগুলোতে পাঠাই। দাম বাড়লে আমাদের ব্যবসা করতেও সমস্যা হয়।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে আমরা বেশি বেশি পেঁয়াজ আমদানি করছি। তবে সম্প্রতি দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজের চাহিদা বাড়ায় দামটা একটু বেড়েছে। আমদানি বাড়লে ঈদের আগে পেঁয়াজের দাম কমে আসবে।

হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার ভারতীয় ২৫ ট্রাকে ৬৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...