Don't Miss
Home / রাজনীতি / বিতর্কিত কাউকে দলে ঠাঁই দেওয়া যাবে না: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিতর্কিত কাউকে দলে ঠাঁই দেওয়া যাবে না: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ বিতর্কিত কাউকে দলে ঠাঁই দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার (২০ জুন) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, নিজেদের অবস্থান ভারী করার জন্য পকেট কমিটি করা যাবে না। বিতর্কিত কাউকে দলে ঠাই দেওয়া যাবে না। সামনের নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে দলের মধ্যে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কর্মীরা কোণঠাসা হয়ে পড়লে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে যাবে।

গত এক যুগে আওয়ামী লীগের সাফল্যের বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ১২ বছর আগের ঋণগ্রস্ত বাংলাদেশ এখন ঋণ সহায়তার এক অভূতপূর্ব সাফল্যের দেশ। বিশ্ব আজ অবাক হয়ে তাকিয়ে থাকে বদলে যাওয়া বাংলাদেশের দিকে।

এদেশে লুটপাট তন্ত্র চালু করেছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বহুদলীয় গণতন্ত্রের নামে বহুদলীয় তামাশায় বাংলাদেশকে পরিণত করেছে বিএনপি। তাদের শাসনামলে দুর্নীতির কারণে তাদের কোন নেতাকে শাস্তির আওতায় আনা হয়নি, অন্যদিকে শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলে বলেও জানান মন্ত্রী। বিএনপি মানুষের ভাগ্য উন্নয়ন চায় না, তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করতে চায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

নিজ কর্মেই জিয়াউর রহমান ইতিহাসের খল নায়কে পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এদেশের জন্য কি করেছে, যার জন্য জনগণ তাদের আন্দোলনে সাড়া দিবে? আওয়ামী লীগ নাকি জিয়াউর রহমানকে খলনায়ক বানাতে চায়, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রকৃতপক্ষে আওয়ামী লীগ নয়, জিয়া নিজ কর্মের কারণেই ইতিহাসের কাঠগড়ায় খলনায়ক হিসেবে চিহ্নিত। ইতিহাস বিকৃতির জন্য জনগণ জিয়াউর রহমানকে কোনদিন ক্ষমা করবে না। জিয়া ইতিহাসের বিচারে অভিযুক্ত। ইতিহাসের ফুটনোটকে বিএনপি মহানায়ক বানানোর অপচেষ্টা করে যাচ্ছে।

নানান প্রতিকূলতা পেরিয়ে শেখ হাসিনার বাংলাদেশ আজ এক প্রত্যয়ী এবং সম্ভাবনাময় দীপ্যমান বাংলাদেশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। প্রবাসী আয় প্রাপ্তিতে বাংলাদেশ একধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫.চার ছয় বিলিয়ন মার্কিন ডলার। চলমান মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা আরও বাড়বে, বাড়বে সমৃদ্ধি।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...