এমএনএ অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের কারণে চলতি বছর খুব চ্যালেঞ্জিং ছিলো, তবে অন্যান্য দেশের তুলনায় আমরা যেহেতু ভালো করেছি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আশা করি, আমাদের আগামী বছর ভালো যাবে।’
বুধবার (২৩ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ৫৫তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, আমি সবসময় ভালোটাই প্রত্যাশা করি। সবাই ভালোভাবেই জানেন ২০২০ সালে সারাবিশ্ব বিশ্ব ব্যাংক, আইএমএফ প্রকিউরমেন্ট করেছে সারাবিশ্বের অর্থনীতি গত বছরের তুলনায় চার ভাগ কমে গেছে।
নতুন বছর ভালো যাবে জানি অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এখনও আমাদের করোনা শেষ হয়নি। করোনা শুরু হওয়ার পর আমরা যেভাবে মোকাবিলা করেছি এবং মোটামুটিভাবে তুলনামূলক আমরা একটা অবস্থানে আছি। আমরা একইভাবে চিন্তা করব আমাদের অর্থনীতিটা আগামী বছরও ভালো যাবে। আমাদের সর্বক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। পৃথিবীর যেকোনো দেশে দেখবেন তাদের সার্বিকভাবে নিম্নগতি। আমরা যেহেতু ভালো আছি, আশা করি আমাদের আগামী বছর ভালো যাবে।
এ সময় অর্থমন্ত্রী দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, একদিন পরেই নতুন বছর, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের প্রত্যাশাগুলো আল্লাহতালা পূরণ করবেন এবং আমাদের জীবন আরও সাবলীলভাবে অগ্রসরমান হবে সেটাই আমার প্রত্যাশা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

