Don't Miss
Home / আন্তর্জাতিক / এবার করোনার নতুন রূপ শনাক্ত যুক্তরাষ্ট্রে

এবার করোনার নতুন রূপ শনাক্ত যুক্তরাষ্ট্রে

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের পর এবার যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ধরন।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ২০ বছর বয়সী একজনের শরীরে নতুন এই ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ওই ব্যক্তি সাম্প্রতিক কোনো স্থানে ভ্রমণ করেননি। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, তারা এখন ওই ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের শনাক্ত করার চেষ্টা করছেন।

আগের চেয়েও বেশি সংক্রামক ও দ্রুত ছড়িয়ে পড়তে পারা এই ভাইরাস এমন সময় ধরা পড়েছে; যখন যুক্তরাষ্ট্র করোনো ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু করেছে। পাশাপাশি এই ভ্যাকসিন কর্মসূচি ভালোভাবে হচ্ছে না বলেও ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র করোনাভাইরাস আক্রান্তের শীর্ষ দেশ। দেশটিতে এরই মধ্যে ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজারের অধিক আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জনের।

সেখানে প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে দুই লক্ষাধিক মানুষ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...