Don't Miss
Home / হোম স্লাইডার / আমার তো কাজ করতে হবে : ইলিয়াস কাঞ্চন
১৯৮৯ সালে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিস

আমার তো কাজ করতে হবে : ইলিয়াস কাঞ্চন

এমএনএ বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন। এর আগে ১৯৮৯ সালে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২২-২৪ মেয়াদের নিবার্চনে জয়ী হয়ে শপথ নিয়েছেন তিনি।

শিল্পী সমিতির বিভিন্ন বিষয় নিয়ে সময় নিউজের সঙ্গে আলাপ করেছেন ইলিয়াস কাঞ্চন। আলাপের চুম্বক অংশটুকু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

পথচলা কেমন হবে?
আমি শিল্পী সমিতিতে এসেছি শিল্পীদের স্বার্থরক্ষার জন্য। সে জায়গায় একটি পদ নিয়ে বিতর্ক। নিপুণ তো আমার সঙ্গে দাঁড়িয়েছে, সে না এলে আমার কী হবে, সেটা বলতে পারছি না। তবে আমার তো কাজ করতে হবে। যেই আসুক আমাকে কাজ করতে হবে। অসুবিধা-সুবিধা নিয়েই কাজ করতে হবে।

বিপরীত প্যানেলে জয়ীদের পাবেন?
আমি মনে করি, সবাইকে পাওয়া যাবে। তারা যে কাজগুলো করেছে সেখানে মিশা-জায়েদ ছাড়া আর কাকে দেখেছেন? একজনের ওপর নির্ভর করে একটা সমিতি চলতে পারে না। এফডিসিবেজড শিল্পীদের নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি আগেও বলেছি, ভালো কাজের মধ্যে সুখ আছে। সে সুখ সবার মধ্যে বণ্টন করে দিতে হবে।

তারা পদত্যাগ করলে কী করবেন?
কানাঘুষা দিয়ে আমি চলব না। আমি আগে বলেছি, দেখি কমিটি কোন জায়গায় যায়। এর আগে মৌসুমী জায়েদ খানের প্যানেলে পাস করে পদত্যাগ করেছিল সেখানে কিন্তু নিপুণকে নেওয়া হয়েছিল। আমি একক সিদ্ধান্ত দিতে পারব না। তার জন্য মিটিং কল করে সিদ্ধান্ত নিতে হবে।

কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন?
আমি আগে দেখি, কমিটি কোন পর্যায়ে দাঁড়ায়। পুরো জিনিসটা আগে দাঁড়াক। চ্যালেঞ্জ যদি না থাকে কাজ করবেন কোথায়? রাস্তায় ফুলের সঙ্গে কাঁটা থাকলে চলতে আপনার কষ্ট হবে। আর সেখানে সবাই চলতে পারবে না। যাদের হৃদয়ে প্রেম আছে, মানিয়ে নেওযার ক্ষমতা আছে তারাই চলতে পারবে।

শিল্পীদের উদ্দেশে আপনার বার্তা-
ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। শিল্পী সমিতিতে যারা জয়লাভ করেছেন তাদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়ুক। নিজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। তাহলেই আমরা এগিয়ে যেতে পারব।

আরও পড়ুন: কোনো দিন এফডিসিতে পা রাখবেন না ডিপজল, যদি…

সিনেমার প্রচার করলেন-
আমি নির্বাচনের আগে যে কথাগুলো বলেছিলাম, আপনার তার প্রমাণ পাচ্ছেন? আমি শিল্পীদের স্বার্থে, শিল্পীদের জন্য উদাহরণ করতে চাই। গত শুক্রবার যে ছবি মুক্তি পেয়েছে তাতে কিন্তু আমার কোনো স্বার্থ নেই। আমার কারণে যদি কিছুটা ব্যবসায় হয়- সেই চিন্তা করেই গেছি। একজন প্রযোজক বাঁচলে শিল্পী, ইন্ডাস্ট্রি বাঁচবে। তাই আমি গেছি।

x

Check Also

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাড়লো জ্বালানি তেলের দাম, সরকার বলছে বাধ্য হয়েই মূল্য বৃদ্ধি

এমএনএ প্রতিবেদক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি ...