Don't Miss
Home / আন্তর্জাতিক / আমার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব বড় বিপদ ডেকে আনবে- ডোনাল্ড ট্রাম্প

আমার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব বড় বিপদ ডেকে আনবে- ডোনাল্ড ট্রাম্প

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ক্যাপিটাল হিলে দাঙ্গার আগে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তারা পুরোপুরি ঠিক আছে।

সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের যে প্রস্তাব আনতে যাচ্ছে ডেমোক্র্যাটরা, সেটি তিনি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন।

আগামী ২০শে জানুয়ারি তিনি ক্ষমতা থেকে সরে যাবেন, যখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন।

তবে প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসনের একটি প্রস্তাবে বুধবার ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ডোনাল্ড ট্রাম্প বলছেন, ”আমি মনে করি এটা (অভিশংসনের প্রস্তাব) আমাদের দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এবং ব্যাপক ক্ষোভের তৈরি করবে। আমি কোন সহিংসতা চাই না।”

ক্যাপিটাল হিলে দাঙ্গার পরে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি মেক্সিকো সীমান্তে তোলা দেয়াল দেখার জন টেক্সাসে যাচ্ছিলেন। ওই দাঙ্গায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে আর ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে পুলিশের সদস্যরাও রয়েছেন।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...