Don't Miss
Home / আজকের সংবাদ / আরো ১২০০ রোহিঙ্গা ভাসান চরে যাচ্ছে

আরো ১২০০ রোহিঙ্গা ভাসান চরে যাচ্ছে

এমএনএ সংবাদ ডেস্ক :  দ্বিতীয় দফায় প্রায় ১২০০ রোহিঙ্গা শরণার্থী যাচ্ছেন ভাসানচরে।  সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গাদের নিয়ে অন্তত ৩০টি বাস রওনা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মঙ্গলবার দুপুর নাগাদ ১ হাজার ২০০ রোহিঙ্গা ভাসানচর এসে পৌঁছানোর কথা রয়েছে।

এই প্রক্রিয়া চলার মধ্যেই ঢাকায় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরোধিতাকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেন।

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় থাকা ১২ লাখ রোহিঙ্গার মধ্যে গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে নোয়াখালী সংলগ্ন সাগরের দ্বীপ ভাসানচরে নেওয়া হয়।

x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...