Don't Miss
Home / জাতীয় / আরো ৬ লাখ টিকা চীন থেকে আসবে ১৩ জুনের মধ্যে
৬

আরো ৬ লাখ টিকা চীন থেকে আসবে ১৩ জুনের মধ্যে

এমএনএ জাতীয় ডেস্কঃ বাংলাদেশকে চীনের উপহারের দ্বিতীয় ধাপে দেওয়া আরও ৬ লাখ টিকা ১৩ জুনের মধ্যে পাঠানোর জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান।

আগামী ১৩ জুনের মধ্যে উপহারের এ টিকা বাংলাদেশে আসবে। শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানিয়েছেন।

ঢাকার চীনা দূতাবাস ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, আগামী ১৩ জুনের মধ্যে বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার। বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন। এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।

চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...