Don't Miss
Home / আন্তর্জাতিক / ট্রাম্পের চেয়েও বেশি নিষেধাজ্ঞা জো বাইডেনের
নিষেধাজ্ঞা

ট্রাম্পের চেয়েও বেশি নিষেধাজ্ঞা জো বাইডেনের

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত চীনের প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আনছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ০২ অগাস্ট থেকে কার্যকর হবে। কার্যকর হলে ৫৯টি চীনা ফার্মে আমেরিকানরা আর বিনিয়োগ করতে পারবেন না। নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে মোবাইল ব্রান্ড হুয়াওয়ে রয়েছে।

এই সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছিল। সে সময় নিষিদ্ধের তালিকায় ৩১টি কোম্পানি ছিল। বাইডেন এসে তা সম্প্রসারিত করলেন।

নতুন আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা নিষিদ্ধ ৫৯ চীনা প্রতিষ্ঠানে ব্যবসা করতে পারবেন না। কোম্পানিগুলোর মধ্যে চায়না জেনারেল পাওয়ার কর্পোরেশন, চায়না মোবাইল লিমিটেড ও কোর্সটার গ্রুপও রয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...