Don't Miss
Home / আজকের সংবাদ / আল জাজিরার ভিডিও ডকুমেন্টারি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বলেছেন উচ্চ আদালত

আল জাজিরার ভিডিও ডকুমেন্টারি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বলেছেন উচ্চ আদালত

এমএনএ আইন-আদালত ডেস্ক :  আল জাজিরা টেলিভিশনে সম্প্রচার হওয়া ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ ডকুমেন্টারির ভিডিও কন্টেন্টটি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অবিলম্বে অপসারণ করতে বিটিআরসির প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বহুল আলোচিত ভিডিও ডকুমেন্টারিটি ইউটিউব, ফেসবুকসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে এই রিটে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে যে নির্দেশনা চাওয়া হয়েছিল সে ব্যাপারে আদালত কোন আদেশ দেননি।

এর আগে গত আদালত এই রিটের বিষয়ে কয়েকটি প্রশ্নে অভিমত নেয়ার জন্য ছয় জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এজে মোহাম্মদ আলী, কামাল উল আলম, আবদুল মতিন খসরু, শাহদীন মালিক, ফিদা এম. কামাল, প্রবীর নিয়োগীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন। পরবর্তীসময়ে গত ১৫ ফেব্রুয়ারি আদালত এই অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনবেন। এছাড়া আজ রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন। আর বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা ই রাকিব। এরপর আদালত রিটটি নিস্পত্তি করে আদেশ দেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ ডকুমেন্টারিটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এমডি এনামুল কবির ইমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন। আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ চেয়ে করা এই রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা হয়।

x

Check Also

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেনস কার্ড’

খেলাধুলা প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক ব্যতিক্রমধর্মী আয়োজনে একসঙ্গে এত সাবেক অধিনায়কের ...