Don't Miss
Home / খেলাধূলা / ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিলেন দি মারিয়া
যোগ

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিলেন দি মারিয়া

এমএনএ খেলাধুলা ডেস্কঃ পিএসজির সঙ্গে চুক্তি শেষে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ক্লাবেই যোগ দিলেন দি মারিয়া। চুক্তি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাবেক ক্লাবের সঙ্গে।

তুরিনে থাকার জন্য মাত্র এক বছরের চুক্তি করেছেন দি মারিয়া। তার পরিকল্পনা, ২০২৩ সালেই ফিরে যাবেন আর্জেন্টাইন লিগে। সেখানে দু-এক বছর খেলার পর বুটজোড়া তুলে রাখবেন।

যদিও জুভেন্টাস তাকে আরও বেশি সময়ের জন্য চুক্তিভূক্ত করতে চেয়েছিল; কিন্তু দি মারিয়া রাজি হননি।

বিষয়টির ইঙ্গিত সম্প্রতি দিয়েও রেখেছিলেন মেসির জাতীয় দলের সর্তীর্থ।

কয়েকদিন আগে ডি মারিয়া বলেছিলেন, ‘সবারই স্বপ্ন থাকে ইউরোপে এসে খেলার। আমি এরই মধ্যে সেই স্বপ্ন পূরণ করে ফেলেছি। এখন আমার স্বপ্ন ফিরে যাওয়া এবং সেটা অবশ্যই একটি ভালো অনুভূতি নিয়ে। আমি চাই ইউরোপেই শেষের পথটা তৈরি করতে। তবে আমি অনুভব করি, শেষটা আর্জেন্টিনাতে গিয়েই করতে হবে।’

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...