Don't Miss
Home / হোম স্লাইডার / টানা তিন কার্যদিবস ধরে সূচকের পতন
শেয়ারবাজারে

টানা তিন কার্যদিবস ধরে সূচকের পতন

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ ঈদের পর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন হলো।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ছয় হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ৩৭৭ ও দুই হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১২২ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে ৭০২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ১৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান- তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, কেডিএস অ্যাসোসিয়েট, আইপিডিসি, জেএমআই হসপিটাল, পাওয়ার গ্রিড, ফুওয়াং ফুড, সান লাইফ ইনস্যুরেন্স, ফরচুন সু ও মতিন স্পিনিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির কোম্পানির শেয়ার দর।

সিএসইতে ১৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪২ লাখ টাকার।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...