এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যেকোনো সময়ে যেকোনো স্থান থেকে গ্রাহকদের সব ধরনের ইন্টারনেট সুবিধা উপভোগ করার জন্য গ্রামীণফোন সম্প্রতি তাদের ব্র্যান্ডেড মোবাইল ব্রডব্যান্ড পোর্টফোলিও নিয়ে এসেছে। জিপি ব্র্যান্ডেড মোবাইল পোর্টফোলিওর মধ্যে রয়েছে তিনটি ফোরজি মডেম ও রাউটার, যেগুলো ব্যবহারকারীদের সহজ, দ্রুতগতি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা উপভোগের বিষয়টি নিশ্চিত করবে।
এ উপলক্ষে রাজধানীর জিপি হাউসে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) সাজ্জাদ হাসিব; প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) রাদে কোভাসেভিচ এবং হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার উপস্থিত ছিলেন।গ্রামীণফোনের সিএমও বলেন, এই সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলি গ্রাহকদেরকে স্বাচ্ছন্দ্যে এবং সর্বাবস্থায় সেরা ফোরজি এক্সপেরিয়েন্স পেতে সাহায্য করবে।
বাজারে নতুন আসা গ্রামীণফোনের মডেম ও রাউটারগুলো হলো জিপি ফোরজি মডেম জেডটিই এমএফ৮৩৩ভি, জিপি ফোরজি পকেট রাউটার জেডটিই এমএফ৯৩৭ এবং জিপি ফোরজি পোর্টেবল ওয়াইফাই রাউটার জেডটিই এমএফ২৮৩ইউ। এ গ্যাজেটগুলো শহরাঞ্চল ও এর আশপাশের সেমি-আরবান এলাকার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
