Don't Miss
Home / শিল্প ও বাণিজ্য / ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করছে যমুনা গ্রুপ

ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করছে যমুনা গ্রুপ

এমএনএ শিল্প ও বানিজ্য ডেস্ক :  ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির। মঙ্গলবার ইভ্যালির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে ই-কমার্স প্রতিষ্ঠানটির মূল বাজার দর (ভ্যালুয়েন) প্রকাশ করেনি কোনো পক্ষ।

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যত উন্নয়ন এবং ব্যবসা পরিধি বাড়াতে ব্যয় করা হবে।

২০১৮ সালের ১৪ মে ইভ্যালি ই-কমার্স ব্যবসার জন্য নিবন্ধন গ্রহণ করে। আনুষ্ঠানিক ব্যবসা শুরু করে একই বছরের ডিসেম্বরে। শুরুতেই তারা নানা ধরনের পণ্য বিক্রির ক্ষেত্রে আকর্ষণীয় অফার দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহদের আকৃষ্ট করে। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যথাযথ নীতিমালা অনুসরণ না করার অভিযোগও ওঠে।

গ্রাহকদের পুরানো অর্ডার ডেলিভারি নিয়ে মোহাম্মদ রাসেল বলেন, পুরানো অর্ডার যেগুলো পেন্ডিং সেগুলোর ডেলিভারীর ব্যাপারে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি, প্রয়োজনে আমরা আরো বিনিয়োগের ব্যবস্থা করব।

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে আমরা দেখছি, স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাজন, চীনের ক্ষেত্রে আলিবাবা। তেমনি বাংলাদেশে ইতিমধ্যে নিজের একটি অবস্থান তৈরি করেছে ইভ্যালি।

শুধু দেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। যমুনা গ্রুপ দীর্ঘ ৫০ বছর ধরে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করছে। এখন থেকে ইভ্যালি এবং যমুনা গ্রুপ সেই স্বপ্ন পূরণে একে অপরের অংশীদার হলো।

যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম বলেন, দেশের বাজারে মানসম্পন্ন পণ্য ও সেবা নিয়ে যমুনা গ্রুপ ব্যবসা করে আসছে। বাংলাদেশে সবথেকে বড় অফলাইন মার্কেটপ্লেস যমুনা ফিউচার পার্ক। আর এখন সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস গড়ে তোলার জন্য ইভ্যালির সঙ্গে থাকবে যমুনা।

ডিজিটাল বাংলাদেশ এবং দেশের ই-কমার্স খাতকে একটা মজবুত অবস্থানে এগিয়ে নিয়ে যেতে ইভ্যালির সৎ ব্যবসায়িক উদ্দেশ্যের প্রতি বিশ্বাস রেখে দেশের এই করোনাকালীন দুঃসময়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে তাদের পাশে এসে দাঁড়িয়েছি।

যমুনা গ্রুপের পরিচালক (অ্যাকাউন্টস) শেখ ওয়াদুদ বলেন, বৈশ্বিক মহামারি করোনার সময়ে আমরা দেশীয় অর্থনীতিতে অবদান রাখতে চাই। এই বিনিয়োগ নিয়ে আরো বিস্তারিত তথ্য আমরা ধাপে ধাপে প্রকাশ করব।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...