Don't Miss
Home / শিক্ষাঙ্গন / ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই

ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই। রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

অধ্যাপক নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রাখা নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...