Don't Miss
Home / হোম স্লাইডার / ইলেকট্রিক গাড়ির শেয়ার বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে

ইলেকট্রিক গাড়ির শেয়ার বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে

এমএনএ শিল্প ও বানিজ্য ডেস্ক :  ইউরোপে নতুন গাড়ি বিক্রিতে ইলেকট্রিক গাড়ির শেয়ার বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) জানায়, নতুন গাড়ি বিক্রিতে হাইব্রিডের চাহিদাও ব্যাপক। এপ্রিল থেকে জুন তিন মাসে ইউরোপে নতুন গাড়ি বিক্রির ৭.৫ শতাংশ ইলেকট্রিক, যেখানে এক বছর আগের একই সময়ে ছিল ৩.৫ শতাংশ। ইউরোপে ইলেকট্রিক গাড়ির বিক্রি তিন গুণের বেশি বেড়ে হয়েছে দুই লাখ ১০ হাজার ২৯৮ ইউনিট। এসিইএ জানায়, এ অঞ্চলের চারটি বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে স্পেন ও জার্মানিতে বিক্রি চার গুণ বেড়েছে। প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলস (পিএইচইভিএস) বিক্রি আরো বেশি বেড়েছে। নতুন গাড়ির নিবন্ধন ২৫৫.৮ শতাংশ বেড়ে হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৭৩০ ইউনিট। হাইব্রিড গাড়ি বিক্রি তিন গুণের বেশি বেড়ে হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার ১৬২ ইউনিট। অন্যদিকে নতুন পেট্রল ও ডিজেল গাড়ির নিবন্ধন বাড়লেও গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বিক্রি অনেক কম। বর্তমানে ডিজেল গাড়ির মার্কেট শেয়ার কমে হয়েছে ২০.৪ শতাংশ।

গত বছরের দ্বিতীয় প্রান্তিকে যা ছিল ২৯.৪ শতাংশ। পেট্রল গাড়িরও মার্কেট শেয়ার কমে হয়েছে ৪১.৮ শতাংশ। আগের বছরের একই সময়ে যা ছিল ৫১.৯ শতাংশ। ইউরোপীয় অনেক দেশেই করোনায় কঠোর লকডাউন চলছে। ফলে অনেকেই গাড়ি কিনতে নিরুৎসাহ হচ্ছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...