Don't Miss
Home / আজকের সংবাদ / উত্তর কোরিয়াকে ধ্বংস করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়াকে ধ্বংস করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : উত্তর কোরিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এছাড়াও ইরানের ‘ভয়াবহ পরমাণু অস্ত্র কর্মসূচিতে’ বাধা দিতে সর্বাত্মক শক্তি প্রয়োগেরও হুমকি দিয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হুঁশিয়ার করে করেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে ‘লৌহ মানব’ হিসেবে উল্লেখ করে তাঁর দেশকে শেষ করে দেওয়ার হুমকি দেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ব্যাপক শক্তি ও ধৈর্য আছে। কিন্তু আমরা যদি নিজেদের বা মিত্রদের রক্ষা করতে বাধ্য হই, তাহলে উত্তর কোরিয়াকে ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

ট্রাম্পের ক্ষোভের লক্ষ্যবস্তু কোরীয় নেতার উদ্দেশে ট্রাম্পের আরও হুমকি, রকেট ম্যান নিজেকে এবং নিজের দেশকে আত্মঘাতী অভিযানের দিকে পরিচালিত করছেন। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। তবে আশা করি এর প্রয়োজন হবে না।

২০১৫ সালে ইরান ও বিশ্বের ছয় ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ওই চুক্তি মধ্যপ্রাচ্যের সংঘর্ষে ইরানের ধ্বংসাত্মক ভূমিকার লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে।

ট্রাম্প বলেন, আমরা এমন খুনে শাসনব্যবস্থাকে অস্থিতিশীল কর্মকাণ্ড চালিয়ে যেতে দিতে পারি না, যখন তারা ভয়ংকর ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যায়।…সত্যি বলতে কি, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য লজ্জার।

ট্রাম্প বলেন, বিশ্বাস করুন। এখন পুরো বিশ্বের আমাদের সঙ্গে যোগ দেওয়ার সময়। ইরানকে তাদের ধ্বংসযজ্ঞ শেষ করতে হবে।

ট্রাম্পের আজকের এই ভাষণের মধ্য দিয়ে ২০১৫ সালে সম্পাদিত পরমাণু সমঝোতায় শেষ পর্যন্ত আমেরিকা থাকবে কি না, তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ে এ সমঝোতা থেকে বের হয়ে আসবেন বলে একাধিকবার ঘোষণাও করেছিলেন ট্রাম্প।

এছাড়া তিনি সমাজতন্ত্র ও ‘উগ্র ইসলামি সন্ত্রাসবাদ’ নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে এটাই ট্রাম্পের প্রথম ভাষণ।

তিনি বলেন, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরো’র সমাজতান্ত্রিক স্বৈরাচার দেশটির ভালো মানুষদের জন্য ভয়াবহ মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা ব্যর্থ ভাবাদর্শ চাপিয়ে দিয়ে এই দুর্নীতিবাজ সরকার একটা সমৃদ্ধ জাতিকে ধ্বংস করে দিয়েছে। এর ফলে দেশটির সর্বত্র দারিদ্র্য ও দুর্ভোগ তৈরি হয়েছে। তারা একটি সমৃদ্ধ জাতিকে ধ্বংস করে দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, উগ্রপন্থী ইসলামি সন্ত্রাসবাদ থামিয়ে দেবো কারণ আমরা এটা মেনে নিতে পারি না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা বিভিন্ন জাতিগুলোর মহান পুনরুত্থানের আহ্বান জানাচ্ছি। আত্মার পুনরুজ্জীবনের জন্য এবং দেশপ্রেমের জন্যই এটা প্রয়োজন। আমাদের মানবতার শত্রুদের পরাজিত করতে হবে।

পুরো দুনিয়ার প্রধান অংশগুলো দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। আর কিছু আসলে নরকে যাচ্ছে। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী এই রুমে বসে থাকা শক্তিশালী মানুষগুলো এসব জটিল সমস্যার অনেকটাই সমাধান করতে সক্ষম। সূত্র: সিএনএন।

x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...