Don't Miss
Home / আজকের সংবাদ / উন্নত বিশ্বের আদলে বাংলাদেশ পুলিশ। কাল থেকে কার্যকর।

উন্নত বিশ্বের আদলে বাংলাদেশ পুলিশ। কাল থেকে কার্যকর।

এমএনএ জাতীয় ডেস্ক :  মান্ধাতা আমলের ভারী অস্ত্র  কাঁধে বা হাতে  আর থাকছেনা  পুলিশ সদস্যদের। কোমরের বেল্টের সঙ্গে যুক্ত হোলস্টার থাকবে উরুতে বাঁধা; তাতে থাকবে ছোট আগ্নেয়াস্ত্র, হ্যান্ড কাফ, ওয়ারলেস, পানির বোতল।
এবারের বিজয় দিবস থেকেই নতুন এই ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন পুলিশ সদস্যরা। প্রথমে ঢাকা মহানগর পুলিশের সাত হাজার ও চট্টগ্রাম মহানগর পুলিশের তিন হাজার পুলিশ সদস্যকে এই বেল্ট দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশের পুলিশ সদস্যরা এটি পাবেন।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ নতুন এই ব্যবস্থার উদ্বোধন করেন।

মাঠ পর্যায়ে কাজ করার সময় পুলিশ সদস্যদের হাত খালি রাখতে উন্নত বিশ্বের আদলে এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানান আইজিপি।

‘পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার চালুকরণ’ নামে নতুন এই ব্যবস্থা উপলক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্যাকটিক্যাল বেল্ট অ্যান্ড অ্যাকসেসরিজের মধ্যে রয়েছে থাই হোলেস্টার উইথ আর্মস, এক্সপান্ডেবল ব্যাটন, হ্যান্ড কাফ, ওয়ারলেস, টর্চ লাইট, ওয়াটার বটল, মাইক্রো ফোন।
সংবাদ সম্মলনে জানানো হয়, পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বাড়িয়ে দায়িত্ব পালনের সময় হাত খালি রাখা, রুটিন দায়িত্ব পালনের সময় ভারি ও বহনে কষ্টকর লম্বা অস্ত্রের পরিবর্তে হালকা ও সহজে বহনযোগ্য ছোট অস্ত্র ব্যবহার করা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতে বেশি হতাহতের ঘটনা এড়াতে লম্বা ব্যারেলের অস্ত্রের ব্যবহার ধারাবাহিকভাবে কমিয়ে আনাই এর উদ্দেশ্য।

তাছাড়া দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন সহজ ও আরামদায়ক করা, ঔপনিবেশিক উত্তরাধিকার ধারা থেকে বেরিয়ে আসা, বিশ্বের অন্যান্য আধুনিক দেশের মত বাংলাদেশ পুলিশকে গড়ে তোলা এবং পুলিশ ও জনগণের মধ্যে মানসিক দূরত্ব কমিয়ে এনে পুলিশি সেবাকে আরও সহজ করতে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মলনে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, “আগামীকাল থেকেই বিজয় দিবস উপলক্ষ্যে এই ব্যবস্থার প্রবর্তন করতে চাই। আগামী এক মাসে এই ব্যবস্থা ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রবর্তন করা সম্ভব হবে। এরপর অন্যান্য নগরী, তারপর জেলা ও পরবর্তিতে ধাপে ধাপে গ্রামেগঞ্জে এই ব্যবস্থার আওতায় আনা হবে।”

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...