এমএনএ রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (০৪/০২) মনোয়নপত্র জমা দেওয়ার শেষদিনে রির্টানিং অফিসারের কাছে চেয়ারম্যারসহ ১৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে তিনজন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জহির উদ্দিন সিদ্দিক টিটু, আ’লীগের বিদ্রোহী (সতন্ত্র) মনিরুজ্জামান মনির ও আ’লীগ বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী মো. নাছির উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেন।
ভাইস চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়ন দাখিল করেন। এরা হলেন মো.কবির আহম্মদ, মোশারফ হোসেন সরকার, জাকির হোসেন সাদেক, সঞ্জয় সাহা, এ,কে,এম আশরাফুল আলম, মো. মমিনুল হক, মাহমুদা আক্তার শিউলী, রোকেয়া বেগম, শিউলী রহমান, মোসাম্মৎ মোছেনা বেগম ও মোসাম্মৎ সেলিনা বেগম।
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নবীনগরের মানুষের মাঝে আনন্দময় পরিবেশ বিরাজ করছে।
— মোহাম্মদ দেলোয়ার হোসেন
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

