Don't Miss
Home / আজকের সংবাদ / ঋণের টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তা আটক

ঋণের টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : গ্রাহকের ঋণের লক্ষ লক্ষ টাকা জালিয়াতির মধ্যমে আত্মসাৎ করার অভিযোগে চুয়াডাঙ্গা জীবননগর কৃষি ব্যাংক পরিদর্শক মনোয়ার হোসেন আটক।

গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে হাজিরা দিতে গেলে আটক করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানান, ৩৪ জন গ্রাহকের ২৮ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে। তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

Krishi-bankআটক মনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ানের দৌলতদিয়ার ফায়ার সার্ভিস পাড়ার জহিরুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা ঘোলদাড়ি কৃষি ব্যাংকের পরিদর্শক।

জীবননগর উপজেলা নির্বাহি কর্মকর্তা নুরুল হাফিজ জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কয়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে আব্দুল ওয়াহেদ সাত মাস আগে জীবননগর কৃষি ব্যাংক শাখায় ঋণের জন্য আবেদন করে। এ সময় তাকে ৯০ হাজার টাকা ঋণ বরাদ্দ করেন ব্যাংক কর্তৃপক্ষ। এই ফাঁকে পরিদর্শক মনোয়ার হোসেন আব্দুল ওহায়েদের নামে ভুয়া একটি ফাইল তৈরি করে ১লাখ ১০ হাজার টাকা ঋণ করিয়ে নেন। এতে মনোয়ার হোসেন দুই লাখ টাকা আত্মসাৎ করেন। গ্রাহক ওহায়েদ ঋণের টাকা চাইলে দেব দিচ্ছি বলে ঘোরাতে থাকে। বিষয়টি ওহায়েদ লিখিত ভাবে জীবননগর উপজেলা নির্বাহি কর্মকর্তাকে জানান।

নির্বাহি অফিসার মনোয়ার হোসেনকে হাজির হওয়ার জন্য প্রথমে সমন দেন। তিনি হাজির না হলে দ্বিতীয় বার সমন দিলে গতকাল বুধবার হাজিরা দিতে আসে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে।

এ সময় নির্বাহি অফিসার তার কাছে জানতে চান কত জনের টাকা আত্মসাৎ করেছেন। তিনি বলেন ৩/৪ জনের। কিন্তু জীবননগর Krishi-Loanকৃষি ব্যাংক শাখায় খোঁজ নিয়ে জানতে পারেন ৩৪ জন গ্রাহকের ২৮ লাখ ১ হাজার ১১৭ টাকার ঋণ জালিয়াতি করে নিজের কাছে রেখেছে। মনোয়ার হোসেন চলতি বছরের মে মাস পর্যন্ত কৃষি ব্যাংক জীবননগর শাখায় কর্মরত ছিলেন।

কর্তৃপক্ষ তার অনিয়ম ও ঋণ জালিয়াতির বিষয়টি জানতে পারলে আলমডাঙ্গা ঘোলদাড়ি কৃষি ব্যাংক শাখায় বদলি করে। গতকাল বুধবার দুপুরে আটক মনোয়ার হোসেনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আটক মনোয়ার হোসেন জানান, তিনি গ্রাহকের টাকা দিয়ে দোতলা ভবন নির্মাণ করেছেন।

জীবননগর কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মনির উদ্দিন জানান, এ ঘটনায় ঢাকা থেকে একটি অডিট দল ব্যাংকে এসেছে। কত জন গ্রাহকের টাকা আত্মসাৎ করেছে তার হিসাব মেলানো হচ্ছে।

জীবননগর থানার ওসি লিয়াকত হোসেন জানান, মনোয়ার হোসেনকে আটকের পর উপজেলা কর্তৃপক্ষ থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...