এমএনএ বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী আর নেই। তাঁর অকাল প্রয়াণে বলিউডসহ সারা বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই কিংবদন্তী চিত্রাভিনেত্রী অভিনীত সেরা ১০ ছবির দেখা যাক একনজরে।
একসময় বলিউডে রাজত্ব করেছিলেন শ্রীদেবী। অভিনয় আর নাচ দিয়ে গত শতকের আশি আর নব্বই দশকের হিন্দি ছবির দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। ‘হাওয়া হাওয়াই’ ছবি দিয়ে শ্রীদেবীর বলিউডে অভিষেক হয়েছিল ১৯৭৫ সালে। ‘জুলি’ ছবিতে যখন তিনি অভিনয় করেন, তখন তিনি ছিলেন শিশুশিল্পী। তবে নায়িকা হয়ে অভিনয়জীবন শুরু করেন ১৯৭৯ সালে। তামিল ভাষার ওই ছবির নাম ‘ষোলওয়া শাওন’। তবে শ্রীদেবী ব্যাপক জনপ্রিয়তা পান ‘হিম্মতওয়ালা’ ছবিটি মুক্তির পর। ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এই ছবিতে শ্রীদেবী অভিনয় করেন জিতেন্দ্রর সঙ্গে।
শ্রীদেবীকে ২০১৩ সালে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হয়। তিনি ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। এ ছাড়া এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন আরও আটবার। পেয়েছেন জি সিনে অ্যাওয়ার্ডস, বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস, তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসসহ বিভিন্ন পুরস্কার।
বলিউডের বরেণ্য অভিনেত্রী শ্রীদেবী আর নেই। গতকাল শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
শ্রীদেবী অভিনয় করেছেন ১২৬টি ছবিতে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ও কান্নাড়া ভাষার ছবিতে অভিনয় করেন শ্রীদেবী। সর্বশেষ তিনি অভিনয় করেন ‘মম’ ছবিতে।
শ্রীদেবী অভিনীত সেরা ১০টি ছবির আলোকচিত্র দেওয়া হলো এখানে। বলিউড বিশেষজ্ঞদের মতে, শ্রীদেবী অভিনীত সেরা ছবি ‘সদ্মা’। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘নেহালতা’। ছবিতে কমল হাসানের সঙ্গে অভিনয় করেন শ্রীদেবী। ওই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।
- সদমা
- নাগিনা
- মিস্টার ইন্ডিয়া
- লামহে
- খুদ গাওয়া
- জুদাই
- গুমরাহ
- ইংলিশ-ভিংলিশ
- চাঁদনী
- চালবাজ
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক











