এমএনএ জেলা প্রতিনিধি : কল্পনা করা যায়! একটি আমের দাম ৩৩ হাজার টাকা। তাও আবার আমের রাজধানী-খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
তাহলে ঘটনাটা কী! ঘটনা জানতে যোগাযোগ করা হলে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু গণমাধ্যমকে জানান, গত শনিবার সকালে দুলর্ভপুর ইউনিয়নের কালুপুর মধ্যপাড়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের পর সেখানের বাগানের আম গাছে ঝুলে থাকা একটি হিমসাগর আম দেখে সেটি ডাকে তোলেন ঈদগাহের ঈমাম হাবিবুর রহমান।
ঈদগাহ কমিটির সেক্রেটারি রুহুল আমিন প্রথমে আমটির দামি একশ’ টাকা বলেন। নিলামের এক পর্যায়ে আমটির দাম গিয়ে ঠেকে ২৪ হাজার টাকায়। এলাকার জোহাক মণ্ডলের ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেরুল ইসলাম এই দাম হাঁকার পরপরই কালোপুর উত্তরপাড়ার ফজলুর রহমানের ছেলে জহির রায়হান ও ফজলু বিশ্বাসের ছেলে আব্দুল করিমসহ কয়েকজন মিলে আমটির দাম ৩০ হাজার টাকা বললে আমটি তাদের কাছেই বিক্রি করে ঈদগাহ কতৃপর্ক্ষ ।
কিন্তু আমটি কেনার পর তারা সেটি ঈদগাহে দান করেন। পরে সেটি ৩ হাজার টাকায় কেনেন মেহেরুল ইসলাম।
সব মিলিয়ে আমটি বিক্রি করে ঈদগাহ কর্তৃপক্ষ পায় ৩৩ হাজার টাকা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

