Don't Miss
Home / হোম স্লাইডার / এখনও নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা

এখনও নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা

এমএনএ রিপোর্ট : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এখনও নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সব আয়োজন যেন করে রেখেছে সরকার ও প্রশাসন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নির্বাচন সুষ্ঠু করতে বিএনপির পক্ষ থেকে ১৩ দফা দাবি উত্থাপন শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেমে হোসেন আলাল এসময় ক্ষমতাসীন দল ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ করেন।

আলাল বলেন, নৌকার পক্ষে এখনও প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির সুস্পষ্ট নির্দেশনা চায় জাতীয় ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি করতে আমরা এর আগেও নির্বাচন কমিশনকে বলেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

আলাল বলেন, বিতর্কিত অর্ধশতাধিক সরকারি কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিতে আমরা ইসিকে অনুরোধ করেছি।

জমা দেয়া তালিকায় কে কে আছেন? -সাংবাকিদকরা জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তালিকায় পুলিশ সুপার আছেন, বিশেষ শাখার পুলিশ কর্মকর্তারা আছেন, ডিআইজিরা আছেন, এডিশনাল ডিআইজি কর্মকর্তারা আছেন এবং এআইজি সাহেবরাও আছেন। এ সংখ্যা ষাটের ঊর্ধ্বে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে সরকারের এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে প্রতিকার চেয়ে কিছু দালিলিক প্রমাণ উপস্থাপন করেছি। প্রমাণাদিসহ নির্বাচনী তফিসিল ঘোষণার পর সরকার কিংবা নির্বাচনী কোনো কর্মকর্তা যে কাজগুলো করতে পারেন না, সেই কাজগুলো অনবরত হচ্ছে। তার কয়েকটি উদাহরণ আমরা উনাদের সামনে তুলে ধরেছি এবং এগুলোর প্রতিকার চেয়েছি। ভবিষ্যতে যাতে এসব আর না ঘটে, এছাড়া যারা এসব করেছেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়।

তিনি বলেন, রাষ্ট্রপতির ছেলে একজন এমপি প্রার্থী। তিনি বঙ্গভবনে তার এলাকার লোকজন নিয়ে নির্বাচনী কাজ করছেন। তাদের আদর আপ্যায়ন করা হয়েছে। যেটি প্রভাব বিস্তারের অন্যতম উদাহরণ। এ ছাড়া চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও চট্টগ্রাম বিভাগের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সব রির্টানিং কর্মকর্তারা পুলিশ সুপারদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেছেন। গত ১৬ নভেম্বর এ ঘটনা ঘটে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পরবর্তীতে ২০ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভাগীয় কমিশনার ও রির্টানিং কর্মকর্তা তার এলাকার অন্য রিটার্নি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। এটি নির্বাচন আচরণি বিধির ৭৩ এর ২বি, ৭৭ এর ১/ই এবং আরপিও-এর লঙ্ঘন। এনটিএমসি ও বিটিআরসির দলকানা কর্মকর্তারা গুলশানে তারেক রহমানের কথোপথন বন্ধ করে রেখেছেন। এখনও সেখানে ইন্টারনেন্ট বন্ধ। এটিও নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন।

আমাদের মনোনয়নপ্রত্যাশীসহ তৃণমূল নেতাকর্মীদের প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার নেতাকর্মীদের সুনির্দিষ্ট তালিকা আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি।

এর আগে প্রশাসনে রদবদল, নেতাকর্মীদের হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে যায় মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদল। তারা আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের দপ্তরে অভিযোগ জমা দেন।

প্রসঙ্গত, ৮ নভেম্বর প্রথম দফা ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। এ ছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ নভেম্বর।

অতঃপর বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে দ্বিথীয় দফা ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর, প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...