Don't Miss
Home / আজকের সংবাদ / এখনও ভিসা হয়নি ২৩ হাজার ৮১৯ জন হজযাত্রীর

এখনও ভিসা হয়নি ২৩ হাজার ৮১৯ জন হজযাত্রীর

এমএনএ রিপোর্ট : নির্ধারিত এই সময়ের মধ্যে পাসপোর্ট জমা না হলে সৌদি দুতাবাস থেকে ভিসা করা সম্ভব হবে না। অথচ এখনও ২৩ হাজার ৮১৯ জন যাত্রীর ভিসা হয়নি। এর মধ্যে আশকোনা হজ অফিসে জমা হয়নি ২০ হাজার যাত্রীর পাসপোর্ট। এসব হজযাত্রীদের ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

হজ অফিসার সাইফুল ইসলাম জানান, ২০ হাজার হজযাত্রীর পাসপোর্ট বিভিন্ন এজেন্সি মালিকের কাছে রয়েছে। আজ রবিবার পর্যন্ত হজযাত্রীদের পাসপোর্ট আশকোনা হজ ক্যাম্পে জমা না দেওয়ায় তাদের ভিসার জন্য আবেদন করতে পারছে না।

এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার।

এদিকে আজ রবিবার হাইকোট নির্দেশ দিয়েছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে হজযাত্রা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা নিরসন ও ইতোমধ্যে যারা হজপালন করতে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তাদের হজযাত্রী নিশ্চিতের পদক্ষেপ নিতে। একই সঙ্গে এখন পর্যন্ত যাদের হজযাত্রায় শিডিউল বিপর্যয় হয়েছে এবং ভবিষ্যতে হবে তাদের জন্য উড়োজাহাজ ভাড়া করে হজে পাঠানোর নির্দেশ দেন হাইকোট।

সৌদি আরবের কোটা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে গতকাল শনিবার পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৬১ জন সৌদি আরবে পৌঁছেছেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...