Don't Miss
Home / আন্তর্জাতিক / এবার পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল

এবার পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল

খেলাধুলা প্রতিবেদক

বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন। তিনি পেশোয়ার জালমি দলের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন। চলমান আসর ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দলে রয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা

দলের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বলা হয়েছে, “তোমার আগমনে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম প্রস্তুত পাকিস্তান সুপার লিগে হলুদ ঝড় তুলতে।”

২৪ বছর বয়সী শরিফুল বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। তিনি সাম্প্রতিক সময়ে অসাধারণ ফর্মে ছিলেন এবং জানুয়ারিতে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ চট্টগ্রাম রয়্যালসের হয়ে ২৬টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন। তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৮৪।

এর আগে পিএসএলের প্রথম নিলামে তার নামের প্রতি কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাননি। অন্যদিকে নিলামে দল পেয়েছেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন ও রিশাদ হোসেন। এছাড়া মোস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্স-এ যোগ দিয়েছেন, যেখানে তার সতীর্থ হবেন পারভেজ হোসেন। রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি দলের হয়ে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...