Don't Miss
Home / হোম স্লাইডার / কণ্ঠশিল্পী মিলার বিচার শুরু
কণ্ঠশিল্পী

কণ্ঠশিল্পী মিলার বিচার শুরু

এমএনএ বিনোদন ডেস্ক : সাবেক স্বামী পারভেজ সানজারিকে অ্যাসিড নিক্ষেপের মামলায় গায়িকা মিলা ও তার সহযোগীর বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।রোববার (১৪ নভেম্বর) ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর এ আদেশ দেন ।

এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন। অন্যদিকে মিলার আইনজীবী অব্যাহতির আবেদন করলে শুনানি শেষে অব্যাহতির আবেদন নাকচ করেন বিচারক।বিচারক মিলার কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ? এ সময় মিলা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর বিচারক চার্জ গঠনের আদেশ দেন।

জানা গেছে, ২০১৯ সালের ৫ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায় মিলার সাবেক স্বামী পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মিলা ছাড়া অন্য আসামি হলেন-পিস জন পিটার হালদার কিম।পারভেজ সানজারি ২ জুন অ্যাসিডে দগ্ধ হন। এতে তার শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়।

জানা যায়, ২০১৭ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলা-পারভেজ। ওই বছরের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়।২০১৭ সালের অক্টোবরে পারভেজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মিলা। এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যেই এসিড হামলার শিকার হন পারভেজ।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...