Don't Miss
Home / হোম স্লাইডার / কবির বকুল অসুস্থ হয়ে হাসপাতালে

কবির বকুল অসুস্থ হয়ে হাসপাতালে

এমএনএ রিপোর্ট : সাংবাদিক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুল গতকাল শনিবার রাতে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত গুরুতর অসুস্থ এ গীতিকারকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

এদিকে, আজ ১৮ ডিসেম্বর দুপুর ১টার দিকে তার স্ত্রী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী সাংবাদিকদেরকে বলেন, ‘তিনি এখন আগের তুলনায় সুস্থ আছেন। আজকে রাতের মধ্যে আমরা জেনে যাবো তিনি আশঙ্কামুক্ত কি না। সবাই তার জন্যে দোয়া করবেন।’

গতকাল কবির বকুলের বড় মেয়ে কন্যা প্রেরণা গতকাল গণমাধ্যমকে জানিয়েছিলেন, জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১৩ ডিসেম্বর kabir-bakul-3ঢাকার মগবাজারে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয় কবির বকুলকে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার রাত সাড়ে ৮টায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর আধ ঘণ্টার ব্যবধানে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন তিনি। রক্তক্ষরণজনিত সমস্যাও আছে। এরইমধ্যে তাকে সাত লিটার পরিমাণ অক্সিজেন দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

১৯৯৪ সালে ‘অগ্নি সন্তান’ চলচ্চিত্রের জন্য প্রথম গান লেখেন কবির বকুল। এখন পর্যন্ত তিনি আটশ’রও বেশি চলচ্চিত্রের গান লিখেছেন। এর মধ্যে জনপ্রিয় তালিকায় আছে ‘যায় দিন যায় একাকী’, ‘কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘আসবার কালে আসলাম একা’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘তোমারে দেখিলো পরানো ভরিয়া’, ‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো’, ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’, ‘আমি নিঃস্ব হয়ে যাবো জানো না’সহ অসংখ্য গান। চলচ্চিত্র ও অডিও অ্যালবাম মিলিয়ে কবির বকুলের লেখা গানের সংখ্যা পাঁচ হাজারের বেশি।

ট্যাগ : কবির, বকুল, অসুস্থ, হয়ে, হাসপাতালে
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...