Don't Miss
Home / হোম স্লাইডার / জামিনে মুক্ত হলেন মাহমুদুর রহমান মান্না

জামিনে মুক্ত হলেন মাহমুদুর রহমান মান্না

এমএনএ রিপোর্ট : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জামিনে মুক্ত হয়েছেন। আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২১ মাস পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

কারাগারের জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, আদালত থেকে জামিনের কাগজ আসার পর আজ সন্ধ্যায় মাহমুদুর রহমান মান্নাকে মুক্তি দেওয়া হয়।

নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম হোসেনও মাহমুদুর রহমান মান্নার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

২৮ নভেম্বর রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে আটক মান্নার জামিন বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। প্রধান mahmudur-rahman-manna-01বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ফ্রেব্রুয়ারিতে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশ হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি দল মান্নাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই সময় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মান্নাকে আটক করার কথা অস্বীকার করা হয়।

দিনভর তাঁর খোঁজ পাওয়া না গেলেও পরদিন ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানার পুলিশের হাতে মান্নাকে হস্তান্তর করে র‍্যাব। তখন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে হাজির করে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয়। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

ট্যাগ : জামিনে, মুক্ত, হলেন, মাহমুদুর রহমান মান্না
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...