Don't Miss
Home / আন্তর্জাতিক / করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তে শঙ্কিত হবার কিছু নেই-ডব্লিউএইচও।

করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তে শঙ্কিত হবার কিছু নেই-ডব্লিউএইচও।

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক  নতুন ধরন নিয়ে খুব বেশি শঙ্কিত হবার প্রয়োজন নেই। একথা জানিয়েছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন,  এ ধরনের ভাইরাসের বিবর্তন একটি স্বাভাবিক ঘটনা।

দেশগুলো যেভাবে করোনাভাইরাসের নতুন ধরনের উপর নজরদারি করছে তা খুবই প্রশংসনীয় ও ইতিবাচক। তবে ধরণটি তেমন প্রাণঘাতি নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। তারা আরো জানিয়েছেন  নতুন ধরনটি সহজেই ছড়াতে পারে।

অনেকদেশ ইতিমধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।এটি একটি দূরদর্শী পদক্ষেপ। ফলে এটি ‘নিয়ন্ত্রণের বাইরে’ যাবার সুযোগ থাকবেনা।

গত রোববার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনাভাইরাসের নতুন ধরনটির কথা প্রথম জানান। তিনি বলেন ধরনটি ‘মোটেই নিয়ন্ত্রণে নেই’।

 যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের এই নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।এ পর্যন্ত ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্যের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

ডেনমার্কে করোনাভাইরাসের ওই নতুন ধরনটি আবিষ্কৃত হওয়ার পর দেশটির ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রতিবেশী সুইডেন। সৌদি আরব কাতারসহ প্রায় ৪০টি দেশ যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সাথে ফ্লাইট বাতিল করে দিয়েছে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...