Don't Miss
Home / আজকের সংবাদ / করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সৌদি আরবে বিধিনিষেধ আরো কড়াকড়ি

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সৌদি আরবে বিধিনিষেধ আরো কড়াকড়ি

এমএনএ সংবাদ ডেস্ক :  সৌদি আরবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়  জারি করা বিধিনিষেধের মেয়াদ ২০ দিন বাড়ানো হয়েছে।  স্থানীয় সময় রোববার রাত দশটা থেকে সতর্কতামূলক এই পদক্ষেপ কার্যকর হবে বলে আরব নিউজ জানিয়েছে।

এ সময় সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ৪ ফেব্রুয়ারি ১০ দিনের বিধিনিষেধ আরোপ করা হয়। নিষেধাজ্ঞা আরোপ করা হয় ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে।

নির্দেশনায় বলা হয়, এ সময় সিনেমা হল, বিনোদন কেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। রেস্টুরেন্টের টেবিলে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে ডেলিভারি সার্ভিস দেয়া যাবে।

কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা লঙ্ঘন করলে ২৪ ঘণ্টার জন্য তা বন্ধ করে দেবে পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়।

ফের নির্দেশনা লঙ্ঘন করলে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে প্রতিষ্ঠান। এভাবে ধারাবাহিকভাবে এক সপ্তাহ, দুই সপ্তাহ ও চার সপ্তাহ বাণিজ্য প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪১০। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৩০৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৪২৯ জনের।

x

Check Also

এক দশক পর ক্ষমতাসীন বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি, নেতৃত্বে পরিবর্তনের আলোচনা

বিশেষ প্রতিবেদন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ এক দশক পর তাদের কেন্দ্রীয় ...