Don't Miss
Home / জাতীয় / করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৯০৬, শনাক্তের হার ৩১ শতাংশের উপর
মারা গেলেন

করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৯০৬, শনাক্তের হার ৩১ শতাংশের উপর

এমএনএ জাতীয় ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ২২৩ জন।

২২ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার ৯০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭৮২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯১ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের ২ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...