Don't Miss
Home / হোম স্লাইডার / সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত ত্বক পেতে পরিহার করুন পাঁচ অভ্যাস
বেশির ভাগ মানুষ ত্বকের স্বাস্থ্য

সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত ত্বক পেতে পরিহার করুন পাঁচ অভ্যাস

এমএনএ জীবনচর্চা ডেস্ক : আমাদের সবারই প্রত্যাশা যাতে আমাদের ত্বক সবসময় সুস্থ, সুন্দর এবং প্রাণবন্ত থাকে। বেশির ভাগ মানুষ ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কিছু রূপচর্চা নিয়মিতই করেন। এই প্রয়োজনে বাজারের প্রসাধনী, সাবান, শ্যাম্পু, ক্রিম, প্রভৃতির পেছনে অনেক অর্থ ব্যয়ও হয়।অথচ ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে মূলত যেসব সমস্যা আমাদের মাথায় রাখা প্রয়োজন সেদিকে কেউ-ই নজর দেই না। ফলে আপনার ত্বকের প্রধান শত্রুদের চিনে নিতে না পারলে কিন্তু রূপচর্চার সমস্ত পরিশ্রমই মাটি! তাই চলুন জেনে নেয়া যাক ত্বক ভালো রাখতে আমাদের কোন কোন অভ্যাসগুলো পরিহার করা উচিত-

মদ্যপান এবং ধূমপান

মদ্যপান এবং ধূমপান নিয়মিত করলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে তো বটেই, প্রভাব পড়ে আপনার ত্বকেও। অকালে বলিরেখা দেখা দেওয়ার পাশাপাশি ত্বকের টানটান ভাব ক্রমশ কমবে— মদ্যপান এবং ধূমপান যদি হয় আপনার নিত্যসঙ্গী।

দূষণ

শীতকালে মূলত দূষণের ফলেই ত্বক ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিয়মিত পরিষ্কার করার দিকে নজর না রাখলে এই সময় লোমকূপে ময়লা জমে গিয়ে ত্বক নিজস্ব ঔজ্জ্বল্য হারাতে থাকে।

আরো পড়ুন: মনকে সতেজ রাখতে যা করবেন

সূর্যালোক

সূর্যালোক ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটা মোটামুটি সবাই জানেন। কিন্তু অতিরিক্ত সূর্যালোক দেহে পড়লে ত্বক ক্ষতিগ্রস্তও হতে পারে। এমনকি সূর্যের কড়া আলো দেহে অনেক দিন ধরে পড়লে হতে পারে ত্বকের ক্যান্সার।

অনিদ্রা

আপনার শরীর যদি পর্যাপ্ত ঘুম না পায় তবে এটি আপনার ত্বকে প্রতিফলিত হবে। কয়েক রাতের ঘুম বাদ যাওয়ার পরে ফোলা চোখ এবং ত্বকে ক্লান্তির ছাপ স্পষ্ট লক্ষ্য করা যেতে পারে।

চিনি

চিনি থেকে যে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন ধারণা করতে পারেন না অনেকেই। অথচ চিকিত্সকেরা জানিয়েছেন যে চিনি খাওয়ার অভ্যাস থাকলে আপনার ত্বকে ঘনিয়ে আসতে পারে অকাল বার্ধক্য। চামড়ায় কালো ছাপ, স্ট্রেচ মার্ক, লোমকূপের আকার বৃদ্ধি ইত্যাদি সমস্যাও তৈরি হতে পারে চিনি বেশি খেলে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...