Don't Miss
Home / হোম স্লাইডার / কাঁধ ও বাহুর মেদ ঝরবে চার ব্যায়ামেই
অনেকেই এখন চেষ্টা করেন অতিরিক্ত মেদ ঝরিয়ে

কাঁধ ও বাহুর মেদ ঝরবে চার ব্যায়ামেই

এমএনএ জীবনচর্চা ডেস্ক : স্থূলতা ও অতিরিক্ত ওজন দেহে একাধিক সমস্যা ডেকে আনে। তাই স্বাস্থ্য সচেতন অনেকেই এখন চেষ্টা করেন অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে। অনেক সময়ে দেখা যায় কাঁধ ও হাতের বিভিন্ন অংশে অতিরিক্ত মেদ জমা হয়। যা দেখতে বেশ বাজে দেখায়।তাই যারা এই অঞ্চলের মেদ ঝরিয়ে ফেলতে ইচ্ছুক, তাদের জন্য রয়েছে সহজ কিছু ব্যায়াম। যা খুব দ্রুত কাঁধ ও বাহুর মেদ ঝরাবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই ব্যায়ামগুলো সম্পর্কে-

আর্ম পালস

এই ব্যায়ামটি কাঁধ, ট্রাইসেপস এবং বাইসেপ পেশি সংলগ্ন অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে বেশ কার্যকর। উইকেট নেয়ার পর শোয়েব আখতারের উল্লাসের কথা মনে আছে? এই ব্যায়ামটিও অনেকটা সে রকম। তবে এক্ষেত্রে দৌড়ের প্রয়োজন নেই। এক জায়গায় স্থির হয়ে দুই বহু দুই দিকে সোজা করে তুলুন, তার পর পাখির ডানার মতো নাড়াতে থাকুন।

সিটিং জ্যাক

এই ব্যায়ামটি জাম্পিং জ্যাকের অনুরূপ, শুধু পার্থক্য হলো, এটি করার সময় বসে থাকতে হবে। পিঠ সোজা রেখে দুই হাত সূর্য নমস্কারের ভঙ্গিতে মাথার উপরে তুলে অঙ্গুলি স্পর্শ করুন এবং আবার নামিয়ে আনুন।

সাইড পুল-ডাউনস

ঘাড় ও কাঁধের পেশি সুগঠিত করতে ও মেদ ঝরাতে এই ব্যায়ামটির জুড়ি মেলা ভার। ওজন-সহ কিংবা খালি হাতে, দু’ভাবেই এই ব্যায়াম করা যায়। প্রথমে সোজা হয়ে বসতে হবে, তার পর দু’হাত একটি অন্তর একটি করে দু’পাশ দিয়ে মাথার উপরে তুলতে হবে। ওজন- সহ করতে চাইলে হাতে রাখতে পারেন ডাম্বেল।

সামনে এবং পেছনে হাততালি

বাহুর গতিশীলতা বাড়ানোর জন্য এই ব্যায়ামটি অত্যন্ত উপযোগী। প্রথমে সোজা হয়ে বসে এক বার সামনে এবং পরের বার পেছনের দিকে দু’হাতে তালি দিতে হবে। এক বার সামনে ও এক বার পেছনে তালি দিলে সচল থাকে কাঁধ ও ও বাহুর সংযোগকরি অস্থি সন্ধিও। যারা প্রথম এই ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন, তাদের এক একটি ব্যায়াম তিরিশ বারের বেশি করা দরকার নেই। সপ্তাহ খানেক পর থেকে অল্প অল্প করে বাড়াতে পারেন ব্যায়ামের সময় ও সংখ্যা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...