Don't Miss
Home / জাতীয় / কাদেরের বাইপাস সার্জারির কথা ভাবছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা
বাইপাস

কাদেরের বাইপাস সার্জারির কথা ভাবছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা

এমএনএ রিপোর্টঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা চিকিৎসক ডা. আবু নাসার রিজভী জানিয়েছেন, শরীরে ইনফেকশন ও কিডনি সমস্যা সারিয়ে দ্রুতই তার বাইপাস সার্জারি করা হবে।

মঙ্গলবার ওবায়দুল কাদেরের তথ্য কর্মকর্তা আবু নাসের এক বিজ্ঞপ্তিতে চিকিৎসক আবু নাসার রিজভীর ভিডিও বার্তাসহ এ তথ্য জানান।

ভিডিও বার্তায় চিকিৎসক আবু নাসার রিজভী বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার রাতেই বোর্ড সদস্যরা তাকে চেকআপ করেন। পরে মঙ্গলবার সকালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে তারা জানান।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের গঠিত বোর্ডে রয়েছেন, ডা. ফিলি কোর, ডা. শ্রীবাস্তব কুমার সামি, ডা. অশোক কুমার, ডা. গচিকো ও ডা. সৌ কি মিন।

চিকিৎসক রিজভী আরও বলেন, তাঁর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। মেডিকেল বোর্ড জানিয়েছে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে তার কিছু ইনফেকশন আছে, কিডনিতেও কিছু সমস্যা আছে। কিডনির সমস্যা নিয়ন্ত্রণ করে কয়েক দিনের মধ্যে তার বাইপাস সার্জারি করা হবে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...