এমএনএ অর্থনীতি রিপোর্ট : কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুডের শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেয়া নোটিশের জবাবে এমনটি জানায় প্রতিষ্ঠানটি।
গত ১০ জুলাই শেয়ারটির দর ছিল ৯০০ টাকা। আজ বুধবার তা বেড়ে এক হাজার ২৫৫ টাকায় দাঁড়িয়েছে। ১৯ কার্যদিবসে
মধ্যে ৬ দিন শেয়ারদরে পতন হয়েছে। আর বাকি ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫৫ টাকা বা ২৮ দশমিক ২৮ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ দেয় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানোনো হয়েছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।
গত ২০১৫ সালের ২১ জুলাই জেমিনি সি ফুডের শেয়ারদর ছিল ২৬২ টাকা ৬০ পয়সা, যা আজ বুধবার বেড়ে সর্বশেষ বাজার দর দাঁড়িয়েছে ১ হাজার ২৫৫ টাকায়। গত ৫২ সপ্তাহে শেয়ারটি ৩০০ টাকা থেকে ১ হাজার ২৫৫ টাকায় বেচাকেনা হয়।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

