এমএনএ অর্থনীতি রিপোর্ট : দেশের শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দিন শেষে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ দিন দুই স্টক এক্সচেঞ্জে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ৪
হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি টাকা।
ডিএসইতে মোট ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ারদর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৪৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারদর।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

