এমএনএ স্পোর্টস ডেস্ক : আজ ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট টিমের কার্টার মাস্টার খ্যাত বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানের ২২তম শুভ জন্মদিন।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন খুব বেশি দিন হয়নি। তবে এরই মধ্যে নিজের জাত ঠিকই চিনিয়েছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। বিশ্বের সব ব্যাটসম্যানই তার বল খেলে থাকেন অতি সাবধানে। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে এমন অস্ত্র নিয়ে হাজির হন মাঠে, যা নিয়ে আগে গবেষণা করতে হয় প্রতিপক্ষ দলকে। সম্ভাবনাময়ী তরুণ প্রতিভাবান এ পেসারের ২২তম জন্মদিন আজ। মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সাতক্ষীরায় জন্মগ্রহণকারী বাংলাদেশের এই ক্রিকেটার বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রথম দুই ম্যাচেই এগারোটি উইকেট লাভ করেন। ২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দলকে করেছেন চ্যাম্পিয়ন। হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন তিনি। আর সর্বশেষ আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন এই তরুণ ক্রিকেটার।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের তরুণ তারকা মোস্তাফিজুর রহমান।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

