Don't Miss
Home / হোম স্লাইডার / কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় : যুক্তরাষ্ট্র

কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় : যুক্তরাষ্ট্র

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি জানানো হয়। খবর এনডিটিভি, ফার্স্ট পোস্ট।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মরগান ওরতেগাস বিবৃতিতে বলেন, ‘জম্মু ও কাশ্মীরে যা হচ্ছে তা নজরে রাখছি আমরা। জম্মু ও কাশ্মীরকে ভাগ করা ও তাদের সাংবিধানিক অধিকার বিলোপ করার বিষয়টি নজরে রয়েছে।’

গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে এক বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে যে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় ভারতের ঘোষণা এবং কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিষয়ে ভারতের পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নজর রয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত সরকারের তরফ থেকে এই পদক্ষেপকে কঠোরভাবে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করা হয়েছে। আমরা এটা অবগত হয়েছি এবং এ বিষয়টি নজরে রাখছি।

একই সঙ্গে সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই বিবৃতিতে বলা হয়, আমরা সব পক্ষকে নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

মরগান ওরতেগাস আরও বলেছেন, কাশ্মীরে যেভাবে বিভিন্ন লোকজনকে আটক করা হচ্ছে তা গুরুতর বিষয়। এই ইস্যুতে সব পক্ষেরই শান্ত থাকা উচিত।

গতকাল সোমবার ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। জওহরলাল নেহেরুর আমলে ভারতীয় সংবিধানে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদার ৩৭০ ধারাটি বাতিলের নির্দেশনা দেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যসভায় এই ঘোষণা দেন।

x

Check Also

জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

আদালত প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...