Don't Miss
Home / রাজনীতি / কুবির ফয়জুন্নেসা হল ছাত্রলীগের সভাপতি জেরিন ও সাধারণ সম্পাদক অপর্ণা
ছাত্রলীগের

কুবির ফয়জুন্নেসা হল ছাত্রলীগের সভাপতি জেরিন ও সাধারণ সম্পাদক অপর্ণা

এমএনএ রাজনীতি ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান জেরিন ও সাধারণ সম্পাদক অপর্ণা দেবী নির্বাচিত হয়েছেন ।

রোববার তে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- কনক হাসান, মার্জিয়া সুলতানা, জিনাত সুলতানা ইভা, চৈতি রাণী বৈদ্য, সিসিল জামান, সিসিলি জামান, শেফা চৌধুরী।

যুগ্ম সম্পাদক হয়েছেন- বিলকিস জান্নাত, কাজী ফাইজা মেহজাবিন, চৈতী চাকমা, আতেফা লিয়া।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন- রাফিয়া সাদিয়া ভাবনা, তাওহীদা সোনালী, আনিকা বুশরা।

আগামী ১ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...