Don't Miss
Home / আজকের সংবাদ / কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

এমএনএ জেলা প্রতিনিধিপোর্ট : বিভিন্ন সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের হাতে শ্রমিকদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। বাস মালিক ও শ্রমিকদের ডাকে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে জেলার সকল রুটে এ ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
বাস মিনিবাস মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল সোমবার রাতে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
স্থানীয় রুট ছাড়াও দুর পাল্লার কোন রুটেও বাস ছেড়ে যায়নি। এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী জানান, বিভিন্ন সময় আইন শৃংখলা বাহিনী পরিবহন শ্রমিকদের হয়রানি করছে, তাদের আটক করে জেলে পাঠাচ্ছে। এসব কারণে মালিক ও শ্রমিকদের যৌথ সিদ্ধান্তে পরিবহন ধর্মঘট চলছে।
বাস মালিকরা জানিয়েছে,সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই পরিবহন ধর্মঘট চলবে।
এ ব্যাপারে কুষ্টিয়া বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা অজুহাতে শ্রমিকদের গ্রেপ্তার ও হয়রানি করে আসছে। গত ২৮ অক্টোবরও এক শ্রমিককে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ হয়রারি বন্ধের দাবিতে গতকাল সোমবার রাতে জেলার বাস মালিকদের দুটি সংগঠন ও বাস শ্রমিক ইউনিয়ন যৌথসভা থেকে এ ধর্মঘট আহ্বান করা হয়।
নেতারা আরো জানান, এ ধর্মঘটের ফলে সকাল জেলার অভ্যন্তরীণ সকল রুট ও দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এ ছাড়া কুষ্টিয়ার ওপর দিয়ে দেশের অন্য কোনো রুটের যাত্রীবাহী বাস যেতেও দেওয়া হচ্ছে না। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...