Don't Miss
Home / আইন আদালত / কুষ্টিয়া জাতিরপিতার ভাষ্কর্য ভাঙ্গচুর ঘটনায় রিমান্ডে ৪ জন

কুষ্টিয়া জাতিরপিতার ভাষ্কর্য ভাঙ্গচুর ঘটনায় রিমান্ডে ৪ জন

এমএনএ আদালত ডেস্ক : কুষ্টিয়া পৌর শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুরের মামলায় গ্রেফতারকৃত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এনামুল হক এ আদেশ দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক নিশিকান্ত দাস।

গত সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের বিচারক রেজাউল করিমের আদালতে আসামিদের হাজির করে রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।

তিনি ছুটিতে থাকায় মঙ্গলবার শুনানি করেন বিচারক এনামুল হক। চার আসামির মধ্যে কুষ্টিয়ার জুগিয়া এলাকার ইবনে মাসউদ মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান তিনি। আর ওই মাদ্রাসার দুই শিক্ষককে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় দুই ছাত্রকে ১০ দিন এবং শিক্ষকদের সাত ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।

এই চারজন হলেন, মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং মিরপুর উপজেলার শিংপুর গ্রামের সমশের মৃধার ছেলে আবু বক্কর ওরফে মিঠুন (১৯), দৌলতপুর উপজেলার ফিলিফনগর গ্রামের সামছুল আলমের ছেলে সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) এবং দুই শিক্ষক হলেন মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো.আলামিন (২৭)ও পাবনা জেলার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে মো. ইউসুফ আলী (২৭)।

ঢাকার ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যেই শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্যে ভাঙচুরের ঘটনা ঘটে।

সেই ঘটনা ধরা পড়ে স্থানীয় সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যায়, শুক্রবার রাত সোয়া ২টার পর টুপি মাথায় পাজামা-পাঞ্জাবি পরিহিত দুইজন পায়ে হেঁটে এসে বাঁশের মই বেয়ে উঠে নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর করে।

এ ঘটনায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার জুগিয়া এলাকার একটি মাদ্রাসার দুই ছাত্র এবং তাদের সহযোগিতা করার অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...