Don't Miss
Home / আজকের সংবাদ / কোস্টরিকায় বিমান দুর্ঘটনায় ১০ মার্কিনসহ নিহত ১২

কোস্টরিকায় বিমান দুর্ঘটনায় ১০ মার্কিনসহ নিহত ১২

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কোস্টরিকায় জনপ্রিয় একটি সমুদ্র সৈকতের অদূরে পার্বত্য এলাকার বনে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ মার্কিন নাগরিকসহ ১২ জন নিহত হয়েছেন। নিহত অপর দু’জন হলেন- বিমানটির পাইলট ও কো পাইলট। স্থানীয় সময় গতকাল রবিবার বিকেলে দেশটির গুয়ানাকাস্তে প্রদেশের সৈকত শহর পুন্তা ইসলিতার অদূরে এ দুর্ঘটনা ঘটে।
কোস্টারিকার রাজধানী সান হোসে থেকে প্রায় ২৩০ কিলোমিটার পশ্চিমে গুয়ানাকাস্তে প্রদেশের সৈকত শহর পুন্তা ইসলিতার অদূরে দুর্ঘটনাটি ঘটেছে।
কোস্টারিকার সিভিল এভিয়েশন এজেন্সির পরিচালক এনিয়ো কুবিল্লো জানান, স্থানীয় কোম্পানি নেচার এয়ারের সেসনা ২০৮বি গ্রান্ড ক্যারাভান বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানের কোনো আরোহী বেঁচে নেই। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।
কুবিল্লো জানিয়েছেন, একমাস আগের একটি নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।
ঘটনার দিন সকালে তীব্র বাতাসের কারণে বিমানটির পাইলটরা ভ্রমণপথ পরিবর্তনে বাধ্য হয়েছিলেন। তবে সে যাত্রায় তারা সান হোসে থেকে নিরাপদে পুন্তা ইসলিতায় পৌঁছেছিলেন।
এর আগে নেচার এয়ারের আরেকটি বিমান পুন্তা ইসলিতা থেকে ১০ যাত্রী নিয়ে নিরাপদে সান হোসে পৌঁছায়। এর ২০ মিনিট পর দুর্ঘটনায় পড়া বিমানটি ১০ যাত্রী ও দুই পাইলট নিয়ে রওনা হয়েছিল।
কোস্টা রিকার নিরাপত্তামন্ত্রী গুস্তাভো মাতা জানান, নিহতদের শরীর একেবারেই পুড়ে গেছে। তাই তাদের পরিচয় ও মোট সংখ্যা নির্ধারণে ময়নাতদন্ত প্রয়োজন হবে।
কোস্টরিকার সাবেক প্রেসিডেন্ট লরা চিনচিল্লা এক টুইটে জানান, নিহত দুই পাইলটের মধ্যে একজন তার কাজিন। ওই বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...