Don't Miss
Home / আজকের সংবাদ / কোহলিবিহীন ভারতের ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ড লজ্জা!

কোহলিবিহীন ভারতের ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ড লজ্জা!

এমএনএ স্পোর্টস ডেস্ক : কোহলিবিহীন ভারতের ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ড লজ্জার দিনে পরিনত হয়েছে! যদিও টিম ইন্ডিয়া মনে করেছিল বিরাট কোহলি বিশ্রামে থাকলেও ওয়ানডে সিরিজে দারুণ কিছু তাদের জন্য অপেক্ষাতে করবে। তবে সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া প্রত্যাশিত দারুন কিছুর বদলে পেল  ‘অনাকাঙ্ক্ষিত’ কিছু।
দীর্ঘদিনের প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিয়ের গুঞ্জনে আপাতত তোলপাড় ভারত। ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি। এর মাঝেই রোহিত শর্মার নেতৃত্বে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে নেমেছে ভারত। কিন্তু কোহলিবিহীন ভারতের এ কী হাল!
ধর্মশালায় এদিন ১৯ ওভারে স্কোরকার্ডে ২৯ রান তুলতেই সাত উইকেট খুইয়ে বসে কোহলিবিহীন ভারতীয় দল। চোখ রাঙাচ্ছিল ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন ৫৪ রানের লজ্জার রেকর্ড। যদিও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে শেষ পর্যন্ত ১১২ রানে থামে স্বাগতিক ভারতের ইনিংস। লঙ্কান পেসার সুরঙ্গ লাকমল টানা ১০ ওভার বোলিং করে ১৩ রানের খরচায় ঝুলিতে পুরেছেন চার উইকেট।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে রোহির শর্মার দল। স্কোরকার্ডে কোন রান যোগ না হতেই সাজঘরে ফিরে যান শিখর ধাওয়ান। দুই রান যোগ হতে বিদায় নেন অধিনায়ক রোহিত। সেই ২০০১ সালের পর এবারই প্রথম মাত্র দুই রানেই ফিরে যান দুই ভারতীয় ওপেনার। এখানেই শেষ নয়, লঙ্কান বোলারদের দাপটে দলীয় ২৯ রানেই সাত উইকেট হারায় স্বাগতিক ভারত।
এ সময় মনে হচ্ছিল, দলীয় সংগ্রহ ৫০ পেরনোর আগেই গুটিয়ে যাবে স্বাগতিকরা। ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বনিন্ম রানের রেকর্ড গড়বে। তবে এ লজ্জা থেকে দলকে টেনে তোলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কুলদ্বীপ যাদভকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ধোনি। যদিও আকিলা ধনঞ্জয়ের বলে ১৯ রান করা যাদভ স্ট্যাম্পিংয়ে ফাঁদে পড়লে ভাঙ্গে ৪১ রানের এই জুটি।
শেষ দিকে ব্যাট চালিয়ে দলকে সম্মানজনক সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যান ধোনি। ৭৮ বলে এক চার ও এক ছক্কায় ধোনি তার ক্যারিয়ারের ৬৭তম হাফ সেঞ্চুরি তুলে নেন ৩৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ব্যক্তিগত ৬৫ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে ধোনি সাজঘরে ফিরলে ১১২ রানেই থামে ভারতের ইনিংস। সুরঙ্গ লাকমল একাই নেন চার উইকেট। ফার্নান্দো নেন দুটি উইকেট। এছাড়া থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ও নুয়ান প্রদীপ নেন একটি করে উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে ভারত। সেগুলো তুলে ধরা হলো-
৫. এই নিয়ে ওয়ানডেতে পঞ্চমবারের মতো ভারতের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে ব্যর্থ হলো। গত ১৫ বছরে এর আগে সর্বশেষ এমনটি হয়েছিল ২০১২ সালে, চেন্নাইয়ে। সেবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান।
১৩. ভারতের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের সম্মিলিত রানসংখ্যা। ভারতের ওয়ানডে ইতিহাসে দলটির টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানের সর্বনিম্ন রান করার রেকর্ড এটি।
১১/৩. ১০ ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ১১। ২০০১ সালের পর এটাই সর্বনিম্ন। এরআগে ২০০৩ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬ রান করেছিল টিম ইন্ডিয়া।
২/২. ৫ ওভার শেষে ভারতের রান ছিল ২/২। ২০০১ সালের পর ৫ ওভার শেষে কোনো দলের সংগ্রহ এরচেয়ে কম ছিল মাত্র একবার। ২০০১ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১ রান করেছিল ইংল্যান্ড।
১৮. ১৮ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে সাজঘরে ফেরেন দিনেশ কার্তিক। ভারতের ইতিহাসে ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ বল খেলে ‘ডাক’ মারার রেকর্ড এটি। এর আগের রেকর্ড ছিল একনাথ সোলকারের। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭ বল খেলে কোনো রান না করে আউট হন তিনি।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...