Don't Miss
Home / হোম স্লাইডার / ক্যাটল স্পেশাল ট্রেনে ৮০০ গরু এসেছে ঢাকায়

ক্যাটল স্পেশাল ট্রেনে ৮০০ গরু এসেছে ঢাকায়

এমএনএ জাতীয় ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় চালু করা ‘ক্যাটল স্পেশাল ট্রেনে’ করে ঢাকায় আনা হয়েছে ৮০০ গরু।

রোববার বিভিন্ন রুটে পরিচালিত ‘ক্যাটল স্পেশাল ট্রেনে’ করে গরুগুলো আনা হয়।

কোরবানির পশু পরিবহনের সুবিধার্তে বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য এই ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭টি গরু রোববার সকাল ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এতে ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেন রোববার ঢাকায় আসার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরু নিয়ে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন রোববার সকাল সাড়ে ১১টার মধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এই দুই ট্রেনে ২০টি ছাগলও আনা হয়। এই দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...