ক্যান্সারের ভ্যাকসিন পাওয়া যাবে মাত্র এক ডলারে!
Posted by: News Desk
November 23, 2017
এমএনএ ফিচার ডেস্ক : সারা বিশ্বে সিগারের জন্য প্রসিদ্ধ কিউবা আবিষ্কার করে ফেলেছে ক্যান্সারের ভ্যাকসিন। গণমাধ্যমের খবর অনুযায়ী এই ভ্যাকসিন শরীরে ক্যান্সারের ছড়িয়ে পড়া রুখতেও সক্ষম।
খুব ভালো মানের সিগার পাওয়া যায় কিউবায়। সেখানে সিগার সেবনের হারও অনেক। এ জন্য ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের হারও কিউবায় বেশি। দেশটিতে মৃত্যুর চতুর্থ সবচেয়ে বড় কারণ ক্যান্সার।
মরণব্যাধি ক্যান্সার সবার আতঙ্ক। ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য কেমোথেরাপি কিংবা রেডিয়েশন পদ্ধতি অনেক কষ্টকর। তবে আশার কথা হচ্ছে- এবার ক্যান্সার নির্মূল করতে আবিষ্কার করা হয়েছে টিকা। যুগান্তকারী এ সাফল্য পেয়েছেন কিউবার বিজ্ঞানীরা।
জানা যায়, কিউবার কয়েকজন বিজ্ঞানী এই টিকা আবিষ্কার করেছেন। যা চার হাজার মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে। ফলে তারা ক্যান্সারকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানান, মূলত ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এ টিকার মাধ্যমে দ্রুত সেরে উঠবে। তবে ক্যান্সারের প্রথম ধাপে এ টিকা বিশেষ কার্যকর। কিন্তু এ টিকার দাম কত? বিজ্ঞানীরা জানান, এ টিকা মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের নিয়ে ২০০৭ সালে একটি গবেষণা চালানো হয়। সেই গবেষণার প্রতিবেদন ‘ক্লিনিক্যাল অনকোলজি’ সাময়িকীতে ছাপা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী সীমাভ্যাক্স নামের একটি ভ্যাকসিনে উপকৃত হয়েছে ক্যান্সার আক্রান্তরা। যে রোগীদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাদের মধ্যে অর্ধেকের বেশি রোগীর শরীরে ক্যান্সারের টিউমার ধ্বংস করার অ্যান্টিবডি তৈরি হতে শুরু করেছে। রোগীদের ওপর চালানো ওই গবেষণা অনুসারে ভ্যাকসিনটি ব্যবহারে ৬০ বছরের কম বয়সী রোগীদের বেঁচে থাকার হার অনেকটা বেড়ে যায়।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখন পর্যন্ত কিউবায় সীমাভ্যাক্সের মাধ্যমে এক হাজার ক্যান্সার আক্রান্তের সফল চিকিৎসা হয়েছে। বিশ্বে এই সংখ্যা পাঁচ হাজারের বেশি।
রোজবেল পার্ক ক্যান্সার ইনস্টিটিউটের চিকিৎসক লি বলেন, কিউবায় ৪০৫ ক্যান্সার আক্রান্তের শরীরে ব্যবহার করে দেখা গেছে, এই ভ্যাকসিন কার্যকরী ও নিরাপদ।
যদিও ওই গবেষণা প্রতিবেদন এখনো আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি। তবে জানা গেছে, এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই। একটি ভ্যাকসিনের দাম বাংলাদেশি মুদ্রায় ৮০ টাকার মতো পড়বে।
কিউবায় আবিষ্কৃত এ টিকা সে দেশের মানুষের মধ্যে বিনামূল্যে দেওয়া হয়। কিউবার মেডিকেল সার্ভিসেসে যোগাযোগ করেও সংগ্রহ করতে পারবেন। এছাড়া প্যারাগুয়ে, কলোম্বিয়ায়ও ক্যান্সারের টিকা পাওয়া যায়। এমনকি ন্যাশানাল সেন্টার ফর হেলথেও এ ভ্যাকসিন পাওয়া যায়। সেজন্য www.inor.sld.cu ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
এক ক্যান্সারের ভ্যাকসিন ডলারে যাবে মাত্র পাওয়া 2017-11-23